নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটোগল্পে আদিবাসী প্রান্তিক জনজাতি ও বিপন্নতার স্বরূপ সন্ধান

নির্বাচিত গল্পকেন্দ্রিক বিশ্লেষণ

Authors

  • Rabindranath Hansda Nabadwip Vidyasagar College

Keywords:

আদিবাসী সমাজ, সমাজ কাঠামো, সামাজিক রীতি-নীতি, আর্থ সামাজিক অবস্থান, জীবন-জীবিকা -সংস্কৃতি ক্ষেত্রে বিপন্নতা, শাসন শোষণের স্বরূপ, আড়কাঠির ভূমিকা, বৃত্তিবদল ইত্যাদি

Abstract

এই গবেষণাধর্মী নিবন্ধে আলোচিত হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে আদিবাসী সমাজ ও মানুষের জীবন-জীবিকা-সংস্কৃতির নানা চালচিত্রের কথা। আদিবাসী মানুষদের দুরাবস্থার কথা এই দেশে কারোরই অজানা নয়। এটি আজকের বহুচর্চিত একটি বিষয় বলা যায়। এই ভাবনা থেকেই হয়তো আদিবাসীদের জীবন-জীবিকা-সংস্কৃতির কথা আজ বাংলা সাহিত্যের বিষয় হয়ে উঠেছে। এই ধারাতেই আঞ্চলিক উপন্যাস এসেছে। সেই আদ্যিকাল থেকে এরা নানা ধরণের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। আজও তাদের কারণে-অকারণে শোষণ-বঞ্চনা-লাঞ্ছনার স্বীকার হতে হয়, অভাব অনটন তাদের নিত্য সঙ্গী। তারা নগর সভ্যতা থেকে বহু দূরে প্রকৃতির কোলে নির্জনতার মধ্যে সভ্যতা গড়ে তুলেছিল নিরাপদে, নিশ্চিন্তে থাকবে বলে। কিন্তু বেশিদিন নিশ্চিন্তে থাকতে পারে নি। নানা সময়ে ভণ্ড, ঠক, অসৎ প্রবৃত্তিধারী মানুষদের দৃষ্টি গিয়ে পড়ে এই অরণ্য অঞ্চলগুলোতে। তারা এইসব সহজ সরল মানুষদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে দ্বিধা করেনি। অর্থলোভী পিশাচের দল জুলুমবাজির জন্য লক্ষ্যবস্তু করেছে এইসব আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। তাদের অশিক্ষা, অসহায়তার সুযোগ নিয়ে প্রতি পদে ছলনা, প্রতারণা, বঞ্চনা করে গেছে। তাদের হাত ধরে তারা ভিটে মাটির মায়া কাটিয়ে অন্য জীবনে পাড়ি জমিয়েছে। এইরকম বিয়োগান্ত পরিণতির কথাই এই নিবন্ধে আলোচিত হয়েছে।    

Downloads

Download data is not yet available.

References

১. গঙ্গোপাধ্যায়ের, নারায়ণ (১৯৫৪), শ্রেষ্ঠগল্প, জগদীশ ভট্টাচার্য সম্পাদিত, প্রকাশভবন, বীতংস পৃষ্ঠা ২৮

২. তদেব, পৃষ্ঠা ১৯

৩. তদেব, পৃষ্ঠা ২০

৪. দুঃশাসন, পৃষ্ঠা ৫৮

৫. গঙ্গোপাধ্যায়ের, নারায়ণ (১৯৫৪), শ্রেষ্ঠগল্প, জগদীশ ভট্টাচার্য সম্পাদিত, প্রকাশভবন, দুঃশাসন পৃষ্ঠা ৫৮ ৫১

৬. বীতংস পৃষ্ঠা ২১

৭. তদেব, পৃষ্ঠা ১৯

৮. তদেব, পৃষ্ঠা -২৪

৯. তদেব, পৃষ্ঠা ২৪-২৫

১০. দুঃশাসন, পৃষ্ঠা ৫৮

১১. বীতংস পৃষ্ঠা ২৪

১২. তদেব, পৃষ্ঠা ২৬

১৩. তদেব, পৃষ্ঠা ২৪

১৪. তদেব, পৃষ্ঠা ২৫

Downloads

Published

30-11-2023

How to Cite

Hansda, R. (2023). নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটোগল্পে আদিবাসী প্রান্তিক জনজাতি ও বিপন্নতার স্বরূপ সন্ধান : নির্বাচিত গল্পকেন্দ্রিক বিশ্লেষণ. Journal of Cultural Research Studies, 2(2), 14–22. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/20

Issue

Section

Articles