পর্যবসানবাদ অতিক্রমণ পূর্বক অ-দ্বৈতবাদ প্রতিষ্ঠা

Authors

  • Pratyusha Ghosh

Keywords:

দ্বৈতবাদ, , অদ্বৈতবাদ, পর্যবসানবাদ, অপর্যবসানবাদ, দেহ ও মন, person

Abstract

দ্বৈতবাদ বলতো বোঝায় দ্বিতত্ত্ব মতবাদ, যে মতবাদে দুটি তত্ত্ব স্বীকৃত। একটি হল শরীর, অন্যটি হল আত্মা বা মন। দৈতবাদের সমর্থকগণ হলেন- প্লেটো, ডেকার্ত, স্পিনোজা প্রমুখ। কয়েকটি বিখ্যাত দ্বিতত্ত্ব মতবাদ হল- রেনে ডেকার্তের ক্রিয়াপ্রতিক্রিয়াবাদ, স্পিনোজার সমান্তরালবাদ, প্রভৃতি। রেনে ডেকার্তের দ্বৈতবাদকে স্বীকার করতে হলে যেমন দেহ ও মন এই দুই তত্ত্বকে মানতে হয়, তেমনি আবার দেহ ও মনের সম্বন্ধরূপ তৃতীয় তত্ত্বকেও স্বীকার করতে হয়। অর্থাৎ, দ্বৈতবাদকে প্রতিষ্ঠা করার জন্য দুইয়ের অধিক তত্ত্ব স্বীকার করা আবশ্যক। এছাড়া আরও নানা সমস্যা উত্থাপিত হয়। এই সকল সমস্যা সমাধানের জন্য দ্বৈতবাদের অবসান ঘটিয়ে এই আলোচনায় অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা হয়েছে। অপর্যবসানবাদ একধরনের অদ্বৈতবাদ। সেক্ষেত্রে দেহকে মনে বা মনকে দেহতে পর্যবসানের কথা বলা হয়। তবে দ্বৈতবাদীগণ স্বয়ং পর্যবসানবাদের তীব্র বিরোধিতা করেছেন। তাই উক্ত দুই মতবাদের বিরোধী মতবাদরূপে অ-পর্যবসানবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। অপর্যবসানবাদ প্রতিষ্ঠার্থে এখানে মূলত P.F.Strawson-এর মতবাদকে গ্রহণ করা হয়েছে। তাঁকে অনুসরণ করে বলা যায়, ‘person’ হল এমন এক সত্ত্বা, যেখানে দেহজ গুণ ও চেতন গুণ উভয়ই আরোপ করা যায়। সেক্ষেত্রে ‘person’ হল উদ্দেশ্য এবং দেহজ ও চেতন গুণ হল বিধেয়। অতএব, উক্ত আলোচনায় দেহ ও মন দুটি ভিন্ন তত্ত্বরূপে স্বীকার করে দ্বৈতবাদকে স্বীকার করা হয়নি। দেহকে মনের ও মনকে দেহের অন্তর্ভুক্ত করে পর্যবসানবাদকেও প্রতিষ্ঠা করা হয়নি। বরং এমন এক তত্ত্ব এখানে আলোচনা করা হয়েছে যা পর্যবসানবাদকে অতিক্রম করে অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করেছে।    

Downloads

Download data is not yet available.

References

Gibson, H. B. (1932). The Philosophy of Descartes. London, Methuen

Masih, Y. (2017). The Critical History of Modern Philosophy. Kolkata, Motilal Banarsidass

Ryle, G. (1949). The Concept of Mind. London, Hutchinson

Smith, N. K. (1952). Descartes’ Philosophical Writings. London, Macmillan

Strawson, P. F. (1959). Individuals (Person) http://wab.uib.no/agora/tools/alws/collection-2-issue-1-article-16.annotale. (Retrieved on 17/10/2019 at 1:00 p.m.)

Veitch, J. (1901). Descartes Meditations VI. New York, Tudor

সরকার, স. (২০১৫), পাশ্চাত্যদর্শন সমীক্ষা, কলকাতা, প্রগতিশীল প্রকাশক

সামন্ত, স. (২০০৯), ডেকার্তের মেডিটেশানস্, কলকাতা, পশ্চিমবঙ্গ পর্ষৎ

Downloads

Published

29-03-2023

How to Cite

Ghosh, P. (2023). পর্যবসানবাদ অতিক্রমণ পূর্বক অ-দ্বৈতবাদ প্রতিষ্ঠা. Journal of Cultural Research Studies, 2(1), 62–73. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/36

Issue

Section

Articles