অগ্নিযুগের বীরঙ্গানা বিপ্লবী বীণা দাস

Authors

  • Prasanjit Sikdar

Keywords:

দেশপ্রেম, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রাম, ছাত্রীসংঘ, অগ্নিকন্যা

Abstract

পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ মাতাকে শৃঙ্খল মুক্ত করতে ভারতমাতার অনেক বীর সন্তানেরা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। বিংশ শতকের ত্রিশের দশকে বিপ্লবীদের প্রাণকেন্দ্র বাংলা অগ্নিগর্ভে পরিণত হয়েছিল। এইসময় ভারতমাতার বীর সন্তানেরা স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন দিতে কার্পণ্য করেননি। বাংলার অনেক নারী এই অগ্নিযুগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এগিয়ে এসেছিলেন। এই সকল নারী বিপ্লবীদের মধ্যে বিশিষ্ট নারী বিপ্লবী ছিলেন বীণা দাস। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত প্রকৃতির। কবি ও দার্শনিক মনের অধিকারী বীণা দাস সময়ের উত্তাল হাওয়ায় পরিণত হন অগ্নিকন্যায়। তিনি তৎকালীন ইংরেজ ক্ষমতার প্রতিভূ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যার প্রচেষ্টা করেন। তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, তবে এই দুঃসাহসিক কাজের জন্য ব্রিটিশ সরকার তাঁকে নয় বছর কারাদন্ড দিয়েছিল।  কিন্তু কারাবরণ শেষেও তাঁর দেশের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কম হয়নি বরং বহুগুণ বেড়ে গিয়েছিল। তিনি অবিরাম ভারতের স্বাধীনতার জন্য একজন আদর্শ দেশপ্রেমিকের মত লড়াই করেছিলেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছিলেন। বাংলায় যখন নোয়াখালিতে দাঙ্গা হয় তখন গান্ধীজীর নির্দেশে তিনি সেখানে গিয়েছিলেন এবং দাঙ্গা পীড়িতদের মধ্যে থেকে রিলিফের কাজ করেছিলেন। মরিচঝাঁপিতে যখন মানুষের আর্তনাদ শুনলেন তখনও তিনি তাদের পাশে দাঁড়ালেন। তিনি এমনই দৃঢ়চেতা ছিলেন যে, যখন ভারত সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশনের ব্যবস্থা করেন তখন তিনি অনুদান গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি একজন আদর্শ দেশপ্রেমিকের মতো বলেছিলেন দেশ সেবার জন্য কোনো পেনশন হয়না। আমি এই গবেষণা পত্রের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে তিনি শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেই ক্ষান্ত থাকেননি বরং দেশের প্রতি আত্মত্যাগ, কর্তব্য, দেশপ্রেম এবং মাতৃভূমির মুক্তিকল্পে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 

Downloads

Download data is not yet available.

References

দাশগুপ্ত, কমলা, (২০২১), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, র‍্যাডিক্যাল ইম্প্রেশন, কলকাতা

ভৌমিক, বীণা, (১৯৬৭), পিতৃধন, ব্রাহ্ম মিশন প্রেস, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৩৬৭), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, বসুধারা প্রকাশন, কলকাতা

বসু, সুভাষচন্দ্র, (১৩৫২), ভারত পথিক, প্রকাশক দিলীপকুমার গুপ্ত, সিগনেট প্রেস, কলকাতা

ভট্টাচার্য্য, শ্রীমতী কল্যাণী, (১৯৫১), জীবন অধ্যয়ন, প্রকাশক শ্রী অবিনাশচন্দ্র মজুমদার, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৯৫৪), রক্তের অক্ষরে, নাভানা, কলকাতা

ধর, ধীরা, (২০১০), বীণা দাস: অ্যা মেমোইয়ার, জুবান, নিউ দিল্লী

ধর, ধীরা, (২০১০), বীণা দাস: অ্যা মেমোইয়ার, জুবান, নিউ দিল্লী

দাশগুপ্ত, কমলা, (১৩৬৭), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, বসুধারা প্রকাশন, কলকাতা

ধর, ধীরা, (২০১০), বীণা দাস: অ্যা মেমোইয়ার, জুবান, নিউ দিল্লী

ধর, ধীরা, (২০১০), বীণা দাস: অ্যা মেমোইয়ার, জুবান, নিউ দিল্লী

চ্যাটার্জি, ইন্দ্রাণী, (১৯৮৬), দি বেঙ্গলী ভদ্রমহিলা- ফমস অফ অর্গানাইজেশন ইন দি আর্লি টুয়েনটিথ চেঞ্চুরি, মানুশি

ধর, ধীরা, (২০১০), বীণা দাস: অ্যা মেমোইয়ার, জুবান, নিউ দিল্লী

দাশগুপ্ত, কমলা, (১৯৫৪), রক্তের অক্ষরে, নাভানা, কলকাতা

চক্রবর্তী, শ্রী ত্রৈলোক্যনাথ, (১৯৫৩), জেলে ত্রিশ বছর ও পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী স্মৃতি রক্ষা কমিটি, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৯৩২), রক্তের অক্ষরে, নাভানা, কলকাতা

গ্লাসগো হেরাল্ড, ৮ ফেব্রুয়ারী ১৯৩২

দাশগুপ্ত, কমলা, (১৯৫৪), রক্তের অক্ষরে, নাভানা, কলকাতা

দাশ, অসিতাভ (২০১৪), স্বাধীনতা সংগ্রামে ভারত তারিখ অভিধান (১৭৫৬-১৯৪৭), পত্রলেখা, কলকাতা

দি রিডিং ঈগল, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ১৯৩২

দি রিডিং ঈগল, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ১৯৩২

দাশগুপ্ত, কমলা, (২০২১), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, র‍্যাডিক্যাল ইম্প্রেশন, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৩৬৭), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, বসুধারা প্রকাশন, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৩৬৭), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, বসুধারা প্রকাশন, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (২০২১), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, র‍্যাডিক্যাল ইম্প্রেশন, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৩৬৭), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, বসুধারা প্রকাশন, কলকাতা

দাশগুপ্ত, কমলা, (১৩৬৭), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, বসুধারা প্রকাশন, কলকাতা

ধর, ধীরা, (২০১০), বীণা দাস: অ্যা মেমোইয়ার, জুবান, নিউ দিল্লী

দাশগুপ্ত, কমলা, (২০২১), স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, র‍্যাডিক্যাল ইম্প্রেশন, কলকাতা

পদ্ম পুরষ্কার ডিরেক্টরি (১৯৫৪-২০১৪), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ভারত) মে ২১

দি টাইমস অফ ইন্ডিয়া, সংগৃহীত ২১ ডিসেম্বর

Downloads

Published

29-03-2023

How to Cite

Sikdar, P. (2023). অগ্নিযুগের বীরঙ্গানা বিপ্লবী বীণা দাস. Journal of Cultural Research Studies, 2(1), 35–44. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/33

Issue

Section

Articles