ডাইনি

সাঁওতাল সমাজের অতিপ্রাকৃত শক্তির প্রতি একটি অন্ধবিশ্বাস

Authors

  • Karam Chand Mandi

Keywords:

সাঁওতাল, সমাজ, ডাইনি, ওঝা, অতিপ্রাকৃত

Abstract

এই গবেষণাধর্মী নিবন্ধে আলোচিত হয়েছে সাঁওতাল সমাজের ‘ডাইনি প্রথা’ নামক একটি অন্ধবিশ্বাস। ‘ডাইনি প্রথা’ আমাদের সভ্যতাকে চ্যালেঞ্জ জানায়। কেন এই ডাইনি ? এ কি কেবল এক কুসংস্কার, না এর পরতে পরতে আছে আর্থ সামাজিক জগদ্দল পাথর। এই প্রথার জন্য বহু সাঁওতাল মহিলাকে অসহায় ভাবে মৃত্যুবরণ করতে হয়। সাঁওতালরা এখনও শহরাঞ্চল থেকে অনেক দূরে বসবাস করেন। ফলে সেরকম ভাবে শিক্ষার আলো পায়না। তাদেরকে দারিদ্র্যতার মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। দারিদ্র্য এবং মূলত শহরাঞ্চল থেকে অনেক দূরে বসবাস করার জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা পায়না। ফলে তাদেরকে ‘জানগুরু’ অর্থাৎ ওঝার উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। সাধারণ রোগে ‘ওঝার’ দেওয়া শিকড়-বাকড়, মন্ত্র, জলপড়া ইত্যাদি দিয়ে উপশম পাওয়া গেলেও জটিল বা দূরারোগ্য ব্যাধি তাতে সারে না। আর তখনই ওঝারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে আশ্রয় নেন কল্পিত সব অতিপ্রাকৃত শক্তির। দূরারোগ্য ব্যাধি উপশম না হবার পিছনে নাকি ‘ডাইনি’দের হাত আছে। এমন কথা বলতে থাকেন ‘জানগুরু’ অর্থাৎ ওইসব ওঝার দল। এইসব ওঝার কুদৃষ্টির ফাঁদে পড়লে আর কোনো নিস্তার নেই। আজ নয়তো কাল ‘ডাইনি’ অপবাদে দন্ডিত হতে বাধ্য।

Downloads

Download data is not yet available.

References

লাহিড়ী বড়ুয়া, সুপর্ণা, “ডাইনি হত্যার উৎস সন্ধানে”(জানুয়ারি, ২০১৬) সেতু প্রকাশনী, পৃষ্ঠা - ৫৯

লাহিড়ী বড়ুয়া, সুপর্ণা, পূর্বোক্ত, পৃষ্ঠা – ৬৯

লাহিড়ী বড়ুয়া, সুপর্ণা, পূর্বোক্ত, পৃষ্ঠা – ৯৯

লাহিড়ী বড়ুয়া, সুপর্ণা, পূর্বোক্ত, পৃষ্ঠা – ১২৯

ঘোষ, অমলকুমার, “বাংলা সাহিত্যে অলৌকিক ও অতিপ্রাকৃত”(১৯৮৯), পুস্তক বিপণী, পৃষ্ঠা – ৬

ঘোষ, অমলকুমার, পূর্বোক্ত, পৃষ্ঠা – ৭

Downloads

Published

28-04-2024

How to Cite

Mandi, K. C. (2024). ডাইনি: সাঁওতাল সমাজের অতিপ্রাকৃত শক্তির প্রতি একটি অন্ধবিশ্বাস. Journal of Cultural Research Studies, 3(1), 85–89. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/51

Issue

Section

Articles