বাংলার তন্তুবায় সমাজের অতীত-ইতিহাসের সন্ধানে

Authors

  • Nilay Kumar Basak Assistant Teacher, Santipur Muslim High School

Keywords:

বয়নশিল্প, বঙ্গদেশ, মসলিন, তন্তুবায়, নবশাখ, শূদ্র, হিন্দু ও মুসলমান তাঁতি

Abstract

কারুশিল্পের অন্যতম প্রধান শাখা বয়নশিল্পের যেমন একটি বর্ণিল ও উৎসাহব্যঞ্জক ইতিহাস রয়েছে ঠিক তেমনই এই বয়নশিল্পের সাথে যুক্ত শিল্পীদেরও একটি সমৃদ্ধ অতীত রয়েছে। এই বয়নের কাজ যিনি সমাধা করেন তিনি তন্তুবায়। তবে এই শ্রেণিকে চিহ্নিত করতে তাঁতি, জোলা, যুগী, কারিগর প্রভৃতি অভিধা ব্যবহার করা হলেও এদের মৌলিক কর্মকান্ড তাঁতকে কেন্দ্র করে। তাই এরা সকলেই তাঁতজীবী। কার্পাসজাত বস্ত্রশিল্পের সুতিকাগার ভারতবর্ষে বয়নের উৎকৃষ্টতম কেন্দ্র ছিল বাংলা। তাঁতশিল্প বাংলার সনাতন ঐতিহ্য এবং এর ধারক ও বাহক ছিলেন এখানকার তন্তুবায়কুল। একসময় বাংলার তন্তুবায়কুলের পারম্পরিক বয়ন কৌশলের দ্বারা সৃষ্ট ‘মসলিন’ সমগ্র পৃথিবীর বিস্ময় উদ্রেক করতে সক্ষম হয়েছিল। কিন্তু যে বাংলা সমগ্র ‘পৃথিবীর তাঁতঘর’ হিসেবে পরিগণিত হতো একসময়, সেই বাংলার তাঁতিদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার অধিকাংশই আলোচনার বাইরে থেকে গেছে। ফলে তাঁদের সম্পর্কে সামগ্রিক একটা চিত্র আমাদের সামনে ধরা দেয় না। তাঁদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন হিন্দুপুরাণে কোথাও ভগবান শিবের মানসপুত্র শিবদাস এবং কোথাও বিশ্বকর্মাকে তন্তুবায়দের আদিপিতা বলা হয়েছে।  ইতিহাসের ছিন্নপত্র পাতা থেকে জানা যায় যে, প্রাচীনকালে তন্তুবায় সমাজ ‘শূদ্র’ হিসাবে পরিগণিত হতেন। প্রকৃতপক্ষে তন্তুবায় সমাজ ‘নবশাখ’ শ্রেণির অন্তর্গত। বাংলার তন্তুবায়কুলের মধ্যে যেমন বিভিন্ন প্রকার শ্রেণিবিভাগ রয়েছে তেমনই রয়েছে গোত্র এবং পদবির বৈচিত্র্য। তাঁদের জীবন-জীবিকা, সংস্কৃতি, অর্থনৈতিক কাঠামো ইত্যাদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। বাংলার এই তাঁতজীবী সম্প্রদায়কে নিয়ে যে সব আলোচনা হয়েছে তা হয় বস্ত্রশিল্পের অনুষঙ্গে, নয়তো জাতিকুলের প্রসঙ্গে। সেই সব অনুষঙ্গ-প্রসঙ্গ থেকে বাংলার তন্তুবায় সমাজের অতীত–ইতিহাসের সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার প্রচেষ্টা করা হয়েছে এই আলোচনায়।

Downloads

Download data is not yet available.

References

১. শফিকুল কবীর চন্দন: তন্তুবায় স্বরূপ সন্ধান, অনিন্দ্য প্রকাশ, ঢাকা-২০১৪, পৃষ্ঠা-১৫-১৮

২. জ্ঞানেন্দ্র মোহন দাস: বাঙ্গালা ভাষার অভিধান,সাহিত্য সংসদ,প্রথম খন্ড,পৃষ্ঠা-৯৫৬

৩. শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-৯

৪ শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-২৩-২৪

৫. নীহাররঞ্জন রায়: বাঙ্গালীর ইতিহাস আদি পর্ব, দ্র’জ পাবলিশিং, কলকাতা- ১৩৫৬ বঙ্গাব্দ, পৃষ্ঠা- ১৪৬-১৪৭

৬. সুশীল চৌধুরী: পৃথিবীর তাঁতঘর বাংলার বস্ত্রশিল্প ও বাণিজ্য, আনন্দ, কলকাতা-২০১৪, পৃষ্ঠা-১

৭. সুশীল চৌধুরী: পূর্বোক্ত, পৃষ্ঠা-৯-১০

৮. অচ্যুত প্রামাণিক, তন্তুবায় জাতির উপ-পদবীর সন্ধানে,তন্তুবায় স্মরণিকা,শান্তিপুর তন্তুবায় সংঘ-২০০৬,পৃষ্ঠা-৩০; শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-১৮

৯. হরিপদ বসাক: পুস্তক পর্যালোচনা, বয়ন-বিদ্যা বা তাঁত শিক্ষা (অপ্রকাশিত)

১০. শৌরীন্দ্র কুমার ঘোষ: বাঙালি জাতি পরিচয়, সাহিত্যলোক, কলকাতা-২০০৬, পৃষ্ঠা-৫৭

১১. সৈকত রায়: উৎসারিত আলো,তন্তুবায় স্মরণিকা,শান্তিপুর তন্তুবায় সংঘ-২০০৬,পৃষ্ঠা-২৪-২৫

১২. সৈকত রায়: পূর্বোক্ত, পৃষ্ঠা-২৫

১৩. শৌরীন্দ্র কুমার ঘোষ:পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

১৪. শৌরীন্দ্র কুমার ঘোষ: পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

১৫. শৌরীন্দ্র কুমার ঘোষ: পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

১৬. মদনমোহন হালদার: বসুক অর্থাৎ বসাকাদি-উপাধি-বিশিষ্ট জাতির পরিচয়, প্রথম ভাগ, কলকাতা-১৮৯৫, পৃষ্ঠা-২২

১৭. মদনমোহন হালদার: পূর্বোক্ত, পৃষ্ঠা-২২-২৪

১৮. মদনমোহন হালদার: পূর্বোক্ত, পৃষ্ঠা-২৮

১৯. শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-৩৮

২০. শৌরীন্দ্র কুমার ঘোষ:পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

২১. শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-৩৯

২২. শৌরীন্দ্র কুমার ঘোষ:পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

২৩. Taylor, James: Sketch of the Topography and Statistics of Dacca, Calcutta-1840, p-230; শৌরীন্দ্র কুমার ঘোষ:পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

২৪. Wise, James: Notes on the Races, Castes, and Trades of Eastern Bengal, London-1883, p-383

২৫. মদনমোহন হালদার: পূর্বোক্ত, পৃষ্ঠা-১২৯

২৬. শৌরীন্দ্র কুমার ঘোষ:পূর্বোক্ত, পৃষ্ঠা-৫৮

২৭. মদনমোহন হালদার: পূর্বোক্ত, পৃষ্ঠা-১৩১

২৮. Wise, James: Ibid, p-383

২৯. আবদুল করিম: ঢাকাই মসলিন, বাঙলা একাডেমী, ঢাকা-১৯৬৫, পৃষ্ঠা-১০৪-১০৫

৩০. শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-৩৮

৩১. মুনতাসীর মামুন:ঢাকার মসলিন (ইতিহাস ও ঐতিহ্য ১), আগামী প্রকাশনী, ঢাকা-২০০৫

৩২. শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-৩৮

৩৩. Wise, James: Ibid, p-383

৩৪. Wise, James: Ibid, p-382

৩৫. শফিকুল কবীর চন্দন: পূর্বোক্ত, পৃষ্ঠা-৩৯-৪০

৩৬. Wise, James: Ibid, p-382

Downloads

Published

26-09-2022

How to Cite

Basak, N. K. (2022). বাংলার তন্তুবায় সমাজের অতীত-ইতিহাসের সন্ধানে. Journal of Cultural Research Studies, 1(1), 12–23. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/12

Issue

Section

Articles

Similar Articles

You may also start an advanced similarity search for this article.