বসাক তাঁতিদের চৈত্রপূজা

Authors

  • Nilay Kumar Basak

Keywords:

গাজন,, বসাক তাঁতি, , চৈত্রপূজা, শিবের পাট, , দেলবাড়ি, , কবিতা, , চড়ক

Abstract

উৎসবপ্রিয় বাঙালির হরেক পালা-পার্বণের মধ্যে একটি হল গাজন। ‘গাজন’ শব্দটি এসেছে ‘গর্জ্জন’ থেকে। আবার গ্রাম-জনের উৎসব বা গাঁ-জন থেকেও এই শব্দটির উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। শিবের পূজাকে কেন্দ্র করে গাজন অনুষ্ঠিত হলেও এর আচার-বিচার, পূজা-পদ্ধতি, তন্ত্র-মন্ত্র ইত্যাদিতে স্বতন্ত্রতা দেখা যায়। গাজন বললেই চোখের সামনে ভেসে ওঠে শিব ঠাকুরের পূজা, ঢাকের আওয়াজ, লাল কাপড় পরিহিত সন্ন্যাসীর দল, চড়ক গাছে বঁড়শি দিয়ে মানুষের পাক খাওয়া ইত্যাদি আর তার সাথে কিছু সংস্কার ও বিশ্বাসের ঘটাপূর্বক পালন। সাধারণ খেটে-খাওয়া জন-সমাজের জীবন-জীবিকা ও আটপৌরে যাপনচর্চার একটা বহিঃপ্রকাশ হল গাজন। বাংলা রামায়ণ রচয়িতা আদিকবি কৃত্তিবাস ওঝার স্মৃতিধন্য নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াতেও এই উৎসব পালিত হয়। বর্তমানে ফুলিয়া বিখ্যাত টাঙ্গাইল শাড়ির জন্য। এখানে বিভিন্ন ধরনের গাজন উৎসব পালিত হয়। এগুলির মধ্যে টাঙ্গাইল শাড়ি বয়নকারী বসাক তন্তুবায় সম্প্রদায়ের গাজন পালিত হয় একান্তভাবেই তাদের নিজস্ব রীতিতে। এটি চৈত্রপূজা নামে পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমায় বাস ছিল এই তাঁতিদের। সেখানেই আজ থেকে প্রায় একশো ত্রিশ বছর আগে সূত্রপাত হয়েছিল এই পূজার। দেশভাগের পর উদ্বাস্তু হয়ে তাঁরা ফুলিয়াতে আসেন, সাথে নিয়ে আসেন তাঁদের চিরাচরিত সংস্কৃতি, আচার-বিচার, পালা-পার্বণ। চৈত্র মাসের শেষের দশ-বারো দিন তাঁতিরা তাঁতবোনা বন্ধ রেখে পালন করেন এই উৎসব। ঠাকুর স্নান, অধিবাস, দেলবন্দনা, ফির‍্যা, কবিতা গাওয়া, হরগৌরী নাচ, চড়ক, ভূতের মেলা, কবন্ধের পূজা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে এই চৈত্রপূজা পালিত হয়। বসাক তাঁতিদের এই চৈত্রপূজা শুধু ধর্মীয় আচার নয়, এর সাথে জড়িয়ে আছে লোকসাহিত্যেরও নানা উপাদান।

Downloads

Download data is not yet available.

References

দাস, জ্ঞানেন্দ্রমোহন (সংস্করণ ২০১১), বাংলা ভাষার অভিধান, প্রথম ভাগ, সাহিত্য সংসদ, কলকাতা, পৃষ্ঠা- ৬৬৮

মুখোপাধ্যায়, শৈলজানন্দ (২০২১), ‘শুকজোড়ার গাজনে রাক্ষস নাচ’, বহুরূপে বাঁকুড়া, বাঁকুড়া, পৃষ্ঠা- ৩২

রায় বিদ্যানিধি, যোগেশচন্দ্র (১৩৫৮ আশ্বিন),পূজা-পার্বণ, বিশ্বভারতী গ্রন্থালয়, কলকাতা, পৃষ্ঠা- ৫৬, https://archive.org

রায় বিদ্যানিধি, যোগেশচন্দ্র (১৩৫৮ আশ্বিন), পূর্বোক্ত, পৃষ্ঠা- ৫৬, https://archive.org

আকন্দ, শাওন (২০১৮), ‘বাংলাদেশের তাঁতশিল্প’, দেশাল, ঢাকা, পৃষ্ঠা- ১২৮-১২৯; বসাক, নিলয় কুমার (২০২০), টাঙ্গাইল শাড়ির কথা, পত্রিকা অন্যমন, ফুলিয়া, পৃষ্ঠা- ৬০-৬১

বসাক, মনোহর (২০১৬), উদ্বাস্তু তাঁতিদের চৈত্রপূজা, গাঙচিল, কলকাতা, পৃষ্ঠা- ২১

বসাক, মনোহর (অপ্রকাশিত), গাজনের কবিতা

বসাক, হরিপদ (সংগ্রহ), চৈত্রপূজার কবিতার পান্ডুলিপি

বসাক, মনোহর (২০১৬), পূর্বোক্ত, পৃষ্ঠা- ৪০-৪২

ব্যক্তিঋণ : হরিপদ বসাক, ক্ষিতীশচন্দ্র বসাক, সন্তোষ বসাক, রঘুনাথ বসাক, নরেশ বসাক, সুশান্ত বসাক

Downloads

Published

29-03-2023

How to Cite

Basak, N. K. (2023). বসাক তাঁতিদের চৈত্রপূজা. Journal of Cultural Research Studies, 2(1), 88–100. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/38

Issue

Section

Articles

Similar Articles

You may also start an advanced similarity search for this article.