সতীনাথ ভাদুড়ীর দৃষ্টিতে অন্ত্যজ জীবন

ঢোঁড়াই চরিত মানস আখ্যানের প্রেক্ষিতে

Authors

  • রবীন্দ্রনাথ হাঁসদা Assistant Professor, Nabadwip Vidyasagar College

Keywords:

সতীনাথ, অন্ত্যজ, ঢোঁড়াই, আখ্যান, দৃষ্টি

Abstract

এখানে সতীনাথ ভাদুড়ীর কথাসাহিত্যের প্রেক্ষিতে অন্ত্যজ শ্রেণীর মানুষদের অবস্থানের কথা আলোচনা করা হয়েছে। আমরা স্বাধীনোত্তর কালের বাংলা সাহিত্যে অন্ত্যজ শ্রেণীর মানুষদের চালচিত্র বেশি করে পেয়ে থাকি। তবে প্রাগাধুনিক বাংলা সাহিত্যে বিশেষত মঙ্গল কাব্যেও আমরা এই শ্রেণীর মানুষদের পেয়েছি। দুর্ভাগ্যের বিষয় প্রথম দিকের বাংলা কথা সাহিত্যে সেভাবে এই শ্রেণীর মানুষদের আমরা পায় না।  তারপর সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বাংলা কথা সাহিত্যে অভিমুখ বদলে যেতে দেখেছি। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র কল্লোল গোষ্ঠীর লেখকদের হাত ধরে ।  তাই বিশ শতকে এসে কল্লোল যুগের লেখকগোষ্ঠীদের আগমণে সাহিত্যে আমরা পালাবদল দেখে থাকি। এতকাল ধরে বাংলা সাহিত্য যে পথে চলতে অভ্যস্ত সেই চেনা পথে না গিয়ে এই যুগের লেখকেরা স্বতন্ত্র একটি পথ নির্মাণ করেন। তাদের হাত ধরে বাংলা  সাহিত্যে শোষিত-বঞ্ছিত-লাঞ্ছিত অন্ত্যজ শ্রেণীর মানুষের কথা উঠে আসে। সাহিত্যের দরবারে যারা এতকাল ধরে উপেক্ষিত ছিল এরপরে তারা এসে ভিড় জমাতে শুরু করে। এইভাবেই বাংলা সাহিত্যে নিম্নবর্গীয় সমাজ, সংস্কৃতির কথা উঠে এসেছে। তাদের জীবন-জীবিকার কথা, প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেঁচে থাকার এক অনবদ্য কাহিনি আমরা এই আখ্যানে পেয়েছি।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

26-09-2022

How to Cite

হাঁসদা র. (2022). সতীনাথ ভাদুড়ীর দৃষ্টিতে অন্ত্যজ জীবন : ঢোঁড়াই চরিত মানস আখ্যানের প্রেক্ষিতে. Journal of Cultural Research Studies, 1(1), 37–45. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/15

Issue

Section

Articles