সেকালের গ্রামীণ বিনোদন

Authors

  • Prajna Paramita Roy সহকারী অধ্যাপিকা, বাংলা বিভাগ, শিরাকোল মহাবিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা

Keywords:

পূজা-পার্বণ, উৎসব, খেলাধুলা, নাচ-গান, যাত্রা-পাঁচালি

Abstract

'আনন্দাদ্ধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে'

আনন্দ ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। সভ্য বা অসভ্য যে জাতিই হোক না কেন তাদের আনন্দ ও ফুর্তির প্রকাশ- উৎসব, ক্রীড়া-কৌতুক ও নৃত্য-গীতের মাধ্যমে হয়ে থাকে। শিশুরাও জাগরণে যেমন হাত পা ছোঁড়ে, স্বাদু আওয়াজ করে, নানা রকম খেলা করে, ঘুমিয়ে ঘুমিয়েও তারা 'দেয়ালা' করে। কিশোর-কিশোরী, যুবক-যুবতী, প্রৌঢ়-প্রৌঢ়া, বৃদ্ধ-বৃদ্ধা, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমোদ বা বিনোদনে অংশ নেয়। বয়সের সঙ্গে সঙ্গে আমোদের ধরন পালটায়।

গ্রাম, নগর, অরণ্য পার্বত্যাঞ্চলে এইসব বিনোদনের রকম আলাদা। কোনো বিনোদন নগরে জন্ম নিয়ে গ্রামে ঠাঁই নিয়েছে। আবার কোনোটা গ্রাম থেকে শহরে এসেছে। কারো কারো অবস্থান শহর ও গ্রাম দুই স্থলেই। কতক বিনোদন গুপ্ত, অপ্রকাশ্য আবার কতক প্রকাশ্য-সর্বজনীন। বিনোদনের জন্ম ধর্মাধর্ম ও কর্মাবকাশের কারণে। অনেক প্রথা-আচারই তো বিনোদন। যেমন- আদিবাসীদের শিকার পরব। গান, নাচ, নৃত্য-গীত, পাঠ, পশুপাখির লড়াই, গল্পগাছা, খেলাধুলা এবংবিধ বিনোদন সবই সামাজিক, ধর্মীয়, পরিবেশগত, ইতিহাস ও আর্থিক কারণে সৃষ্ট। ধর্মীয় আচার ও প্রচার বিনোদনের এই দুটি দিক। জাতিগত, ধর্মগত, গোষ্ঠীগত ও ব্যক্তিগত নানান বিনোদনের বৈচিত্র্য যুগে যুগে কালে কালে মানুষকে আকৃষ্ট করেছে।যুগে যুগে বিনোদনের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন হয়েছে। গ্রামীণ বিনোদনকে পিছনে ফেলে যুক্ত হয়েছে এফ. এম, টেলিভিশন,পাশাপাশি ভিডিও গেম, সোশ্যাল মিডিয়ার হরেক কিসিমের বিনোদন। তবু ফেলে আসা গ্রামের আনন্দ অনুষ্ঠানের কোন তুলনা হয় না। এর মূল্য চিরকালীন।

Downloads

Download data is not yet available.

References

সাহিত্য, বৈশাখ ১৩০৩।

হুতোম প্যাঁচার নক্শা, সমাজকুচিত্র, পল্লীগ্রামস্থ বাবুদের দুর্গোৎসব, সম্পা-ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

সজনীকান্ত দাস, কলিকাতা ১৩৯১।

তদেব

ভারতী, কার্তিক ১৩০৩।

সাহিত্য, পৌষ ১৩০২।

পল্লীবৈচিত্র, দীনেন্দ্রকুমার রায়, প্রথম আনন্দ সংস্কারণ, কলকাতা ১৩৮৯।

সেকালের স্মৃতি, দীনেন্দ্রকুমার রায়, কলকাতা ১৩৯৫।

পশ্চিমবঙ্গের পূজা-পার্বণ ও মেলা, অশোক মিত্র, নিউ দিল্লি ১৯৯১।

হুতোম প্যাঁচার নকশা (প্রাগুক্ত।

লোকসাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা ১৩৬২। দ্বিতীয় মুদ্রণ, কলকাতা ২০০৬।

ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সম্পা-ভবতোষ দত্ত, সংশোধিত

তদেব।

সমাচার দর্পণ, ১৪ জানুয়ারী ১৮৩২।

বঙ্গদর্শন, ফাল্গুন ১২৮৯।

সমাচার দর্পণ, ৭ এপ্রিল, ১৮২৭।

বাংলার মুখ আমি দেখিয়াছি, শঙ্কর সেনগুপ্ত, কলকাতা ১৯৭২।

তদেব।

অন্যান্য সহায়ক গ্রন্থ ও পত্রপত্রিকা:

সংবাদপত্রে সেকালের কথা ১.২, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংকলিত ও সম্পাদিত, কলকাতা, তৃতীয়

সংস্করণ, শ্রাবণ ১৩৫৬ মাঘ ১৩৫৬।

উনিশ শতকের বাঙালি সমাজ ও সংস্কৃতি, সম্পা-স্বপন বসু, ইন্দ্রজিৎ চৌধুরী, কলকাতা ২০০৩।

বিশ শতকের বাঙালি সমাজ ও সংস্কৃতি, সম্পা-স্বপন বসু, হর্ষ দত্ত, কলকাতা ২০০০।

বাঙলাদেশের গ্রামীণ সংস্কৃতি, আলমগীর জলিল, ঢাকা, নভেম্বর ১৯৮৫।

সাহিত্য পরিষৎ পত্রিকা, ৬৮ বর্ষ ১-৪ যুগ্ম সংখ্যা ১৩৬৯।

ভারতবর্ষ, ৫০শ বর্ষ, জ্যৈষ্ঠ ১৩৭০।

Downloads

Published

28-04-2024

How to Cite

Roy, P. P. (2024). সেকালের গ্রামীণ বিনোদন. Journal of Cultural Research Studies, 3(1), 73–84. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/61

Issue

Section

Articles