সাঁওতাল মেয়েদের গান

Authors

  • Sandhya Mandi

Keywords:

সাঁওতাল, সমাজ, উৎসব, মেয়ে, গান

Abstract

সাঁওতাল সমাজের মানুষেরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম উৎসব, বিবাহ অনুষ্ঠান এবং পূজার্চনা পালন করে থাকে। এই সব উৎসব ও অনুষ্ঠানে মেয়েরা বিভিন্ন ধরনের গান গেয়ে থাকে। গানের মাধ্যমে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম চিত্র ফুটে উঠেছে। সাঁওতাল মেয়েদের জীবনযাপন, সুখ ও দুঃখের কথা গানের মাধ্যমে জানা যায়। সাঁওতাল সমাজের বাড়িতে  নবজাতক শিশু জন্ম নিলে পরিবার সহ আত্মীয়-স্বজন, গ্রামের সবাই আনন্দে ভরে উঠে। নবজাতক শিশুর নামকরণ অনুষ্ঠানের সময় মেয়েরা বিভিন্ন রকম গান গেয়ে থাকে। আবার বিবাহ অনুষ্ঠানের সময় যে সমস্ত নিয়মাচার পালন করা হয় সেখানে সমস্ত গান সাধারণত মেয়েরাই গেয়ে থাকে। সহরায় পরব সাঁওতাল সমাজের মানুষের সব থেকে বড় পরব বা উৎসব। সহরায় পরবে মেয়েরা ঘর বাড়ি পরিষ্কার করে, দেওয়ালে বিভিন্ন রং করে এই সময়েও গান করে। গোরুর বন্দনা দেওয়ার গান থেকে শুরু করে মেয়েরা তাদের জীবনের সুখ ও দুঃখের কথা গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকে। এক সময় সাঁওতালরা ধান লাগানোর সময়ও গান গেয়ে মাঠে ধান চাষ করত। গ্রামের মেয়ে ও বউদের ধান লাগানোর সময় বর্ষাকালের প্রকৃতি ও ধান লাগানোর আনন্দ নিয়ে গান করতে দেখা যেত। কিন্তু ধান লাগানোর গান সাঁওতাল সমাজে আগের মতো এখন আর তেমন একটা দেখা যায় না। সাঁওতাল মেয়েরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর উৎসবে, আচার-অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান গে়য়ে থাকে।

Downloads

Download data is not yet available.

References

১. মুরমু, বাবুলাল (২০১৩), হড় সেরেঞ, স্বপন দাস. লেটার প্রিন্ট, বালী, ঘোষপাড়া, হাওড়া, পৃষ্ঠা ৩, ৯, ১৩

২. হাঁসদা, রূপচাঁদ (২০০৮), মড়ে সিঞ মড়ে ঞিদা, খেরওয়াড় পাবলিকেশন, সাঁতরাগাছি হাওড়া, পৃষ্ঠা ৫৩, ৫৯, ৬২

৩. হেম্ব্রম. ড. রতন (২০১২), সানতাড়ি হড় সেরেঞ রে সাঁওহেদ আর লেগচার, মাধা পারসাল, জাহের টোলা, বারিডি, জামসেদপুর -১৭, পৃষ্ঠা ২৩০, ২৪০, ২৪২,

৪. হেমব্রম পরিমল (২০১৭), সাঁওতালি সাহিত্যের ইতিহাস, নির্মল বুক এজেন্সি, ২৪বি, কলেজ রো, কলকাতা -৭০০ ০০৯, পৃষ্ঠা ৭৯

Downloads

Published

30-11-2023

How to Cite

Mandi , S. (2023). সাঁওতাল মেয়েদের গান. Journal of Cultural Research Studies, 2(2), 119–127. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/30

Issue

Section

Articles