সহরায় পরবের দর্পনে সাঁওতাল সমাজ ও সংস্কৃতি: একটি ক্ষেত্রসমীক্ষা ভিত্তিক পর্যালোচনা

Authors

  • Anjan Karmakar Department of Santali, Bankura University, Bankura, West Bengal, India

Keywords:

উৎসব, সহরায়, নৃত্য-গীত, সংস্কৃতি, সমাজ, কৃষি

Abstract

ভারত তথা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ আদিমজাতি হল সাঁওতাল। তারা নিজেদের ‘হড়’ বলে পরিচয় দিয়ে থাকে। ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার প্রভৃতি দেশে তাদের বসবাস। সাঁওতালদের আদি পেশা ছিল শিকার ও বনের ফল-মূল সংগ্রহ। এখনও অত্যন্ত দক্ষতার সাথে তারা জীবজন্তু শিকার করে। তারা ঐতিহ্যগত যে সমস্ত হাতিয়ার ব্যবহারকরে সেগুলি হল ‘আঁক্-সার' (তীর-ধনুক), গুলতি (বাঁটুল), বরলম (বর্ষা), কৗপি (টাঙ্গি) প্রভৃতি। তবে ক্রমে তারা কৃষিজীবী জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন নাহেল (হাল), আঁরাড় (জোয়াল), আড়গম (মই) প্রভৃতি তৈরি করতেও বিশেষ পটু। এই কৃষি সরঞ্জাম গুলি দিয়ে তারা কৃষিকার্য সম্পাদন করে। লাঙ্গল দিয়ে জমি কর্ষনের পর তারা অনেক রকমের ধান তাছাড়া গম, যব, ডাল, ভুট্টা ও নানা জাতীয় শাক-সব্জী চাষ করে। কৃষি কেন্দ্রীক বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান তারা পালন করে। তার মধ্যে সব থেকে বড় উৎসব হল সহরায়। ধান তোলারপর কৃষি-সরঞ্জাম ও গবাদিপশুকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। নাচ-গান আর ‘তুমদৗঃ-টামাকে’র (ধমসা-মাদলের) মূর্ছনায় চারিদিক মুখরিত হয়ে ওঠে। এই গবেষনাধর্মী প্রবন্ধে সহরায় পরবের দর্পনে সাঁওতাল সমাজ ও সংস্কৃতির একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরার প্রয়াস করা হল।

Downloads

Download data is not yet available.

References

তথ্যসূত্র :

১। মুরমু, মোহনচন্দ্র, ৬৩, গ্রাম - দেউলি - রাঙ্গাডি, ডাকঘর - হুড়া কেশবপুর, থানা - হুড়া, জেলা - পুরুলিয়া ।

২। সাহু, ড . ডমন ‘সমীর’; হড় সেরেঞ, জনতা প্রিন্টিং ওয়ার্কস, কালিবাবু ষ্ট্রীট, রাঁচি, প্রথম প্রকাশ জানুয়ারি ১৯৯৮, পৃষ্ঠা - ১

৩। রত্নাগর, শিরিন, হরপ্পা সভ্যতার সন্ধানে, পঞ্চম মুদ্রণ ২০১৮, পৃষ্ঠা - ৮৫

৪। সাহু, ড . ডমন ‘সমীর'; হড় সেরেঞ, জনতা প্রিন্টিং ওয়ার্কস, কালিবাবু ষ্ট্রীট, রাঁচি, প্রথম প্রকাশ জানুয়ারি ১৯৯৮, পৃষ্ঠা - ৪

৫। বাস্কে, ধীরেন্দ্রনাথ, বঙ্গ সংস্কৃতিতে প্রাক - বৈদিক প্রভাব; বাস্কে পাবলিকেশন, ১৮/১ শান্তিনগর, রিজেন্টপার্ক, কলকাতা ৭০০০৪০, তৃতীয় প্রকাশ নভেম্বর, ২০২১, পৃষ্ঠা - ৯২

৬। স্ক্রেফসরুড, রেভাঃ এল. ও.; হড় কোরেন মারে হাপড়াম কো রেয়াঃ কাথা, পশ্চিমবঙ্গ সান্তালি আকাদেমি, আকাদেমি কতৃক প্রকাশ - ২০১০, পৃষ্ঠা - ১৮৪- ১৮৫

৭। বাস্কে, ধীরেন্দ্রনাথ, বঙ্গ সংস্কৃতিতে প্রাক-বৈদিক প্রভাব; বাস্কে পাবলিকেশন, ১৮/১ শান্তিনগর, রিজেন্ট পার্ক, কলকাতা

৭০০০৪০, তৃতীয় প্রকাশ নভেম্বর, ২০২১, পৃষ্ঠা - ৮৫

৮। মুরমু, মোহনচন্দ্র, ৬৩, গ্রাম - দেউলি - রাঙ্গাডি, ডাকঘর - হুড়া কেশবপুর, থানা - হুড়া, জেলা - পুরুলিয়া ।

৯। মুরমু, মোহনচন্দ্র, ৬৩, গ্রাম - দেউলি - রাঙ্গাডি, ডাকঘর - হুড়া কেশবপুর, থানা - হুড়া, জেলা - পুরুলিয়া ।

Downloads

Published

31-08-2026

How to Cite

Karmakar, A. (2026). সহরায় পরবের দর্পনে সাঁওতাল সমাজ ও সংস্কৃতি: একটি ক্ষেত্রসমীক্ষা ভিত্তিক পর্যালোচনা. Journal of Cultural Research Studies, 5(1), 130–145. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/107

Issue

Section

Articles