নতুন অসুক অনলাইন গেমে আসক্তি

কোন পথে শিশু-কিশোরেরা?

Authors

  • PRINCE BISWAS Department of Education, Naba Ballygunge Mahavidyalaya

Keywords:

কী থাকে এসব ভিডিও গেমসে?, ভিডিও গেমের বিভিন্ন প্রকার, ভিডিও গেমের প্রতি আসক্তির কারণ কী?, মোবাইল ভিডিও গেম আসক্তি সমস্যার লক্ষণ কি, ভিডিও গেম আসক্তির স্বল্প-মেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব,, কীভাবে নিয়ন্ত্রণ করবেন, বাবা-মায়েরা কীভাবে বুঝবেন, সন্তান গেমিংয়ে আসক্ত, এই আসক্তি থেকে মুক্তির উপায়।

Abstract

মোবাইলে অনলাইন গেমে ঝুঁকেছে বর্তমান প্রজন্মের ছাত্র যুবকেরা, অজান্তেই তারা শিকার হচ্ছে মরণ নেশায়। Covid পরিস্থিতিতে দীর্ঘ সময় স্কুল,কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল থেকে ২০ বছর বয়সের সকল শিশু কিশোর শিক্ষার্থী। অনেক বাবা মায়েরা না চাইলেও এই সময় তার সন্তানকে  (অনলাইন নামক ক্লাসের অজুহাতে) Android mobile phone কিনে দিতে বাধ্য হয়েছে, সেই সঙ্গে রিচার্জ করে দিচ্ছে প্রতি মাসে মোটা অঙ্কের ইন্টারনেট প্যাক। আর এই সুযোগে দিনের পর দিন ইন্টারনেটে ফাইটিং গেম খেলার দিকে ঝুঁকছে কিশোর যুব সমাজ। আর এই নেশা থেকে নিজেদের বেরকরে আনতে পারেনি কেউই প্রায়! চিকিৎসকেরা জানাচ্ছেন, কলকাতার মতো বড় শহরের ছেলেমেয়েদের পাশাপাশি জেলার মফসল শহরের মধ্যেও ভিডিয়ো গেম কিংবা ডিজিটাল গেমে আসক্তি বাড়ছে। ফলে আচরণগত পরিবর্তন হচ্ছে। -২০ বছর বয়সিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। মনোরোগ চিকিৎসক জয়রঞ্জন রামের কথায়, ‘‘এই আসক্তি সম্পর্কে সতর্ক হওয়া জরুরি। তবে আসক্তির মাপকাঠি সম্পর্কেও অভিভাবকদের স্পষ্ট ধারণা থাকা দরকার। মোবাইল ব্যবহার কিংবা ভিডিয়ো গেম খেললেই আসক্ত তকমা দেওয়া ঠিক নয়। তাতে অন্য সমস্যা তৈরি হবে।’’

‘WHO’-এর তরফে এই আসক্তির মাপকাঠিও জানানো হয়েছে। দিনের মধ্যে থেকে ঘণ্টা ভিডিয়ো গেম খেললে কাউকে আসক্ত বলে মনে করা হবে। খেলার কারণে পরিবার কিংবা পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আগ্রহ হারানোও আসক্তির অন্যতম লক্ষণ। ক্ষেত্রে পড়ুয়াদের হাঁটাচলা, দৌড়নোর মতো কাজ কমতে থাকে, ফলে শারীরিক দক্ষতা কমে। ঘুম কমে যায় বলে জীবনযাপনের ধারাও বদলাতে থাকে। মনোরোগ চিকিৎসক সুজিত সরখেল জানাচ্ছেন, নিত্যদিনের কাজে পড়ুয়ারা যত সময় কম দেবে, আসক্তির মাত্রা ততই বেশি বলে বোঝা যাবে। তাঁর কথায়, ‘‘কম বয়সিদের একাংশ দিনে প্রায় ঘণ্টা ডিজিটাল গেমে বরাদ্দ করছে। যা দৈনন্দিন রুটিনে বদল আনছে।’’

যদিও এটিকে এখনও আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (AMA) দ্বারা একটি নির্ণয়যোগ্য ব্যাধি হিসাবে স্বীকৃত নয়, ভিডিও গেম আসক্তি অনেক লোকের জন্য একটি খুব বাস্তব সমস্যা। দি ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো অনুসারে, সাম্প্রতিক গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে সমস্ত গেমারদের মধ্যে থেকে ১৫ শতাংশ এমন লক্ষণগুলি প্রদর্শন করে যা আসক্তি হিসাবে চিহ্নিত করা যেতে পারে। যদিও এই ব্যাধিটি যারা এতে ভুগছে তাদের জন্য তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, তবে এর লক্ষণ এবং উপসর্গগুলি কখনও কখনও সনাক্ত করা খুব কঠিন হতে পারে।

Downloads

Download data is not yet available.

References

1."India's online gaming ind eyes Rs 11,900 crore revenue by FY23". The Economic Times. 4 March 2019. Retrieved 9 November 2019.

2. "KPMG, The evolving landscape of sports gaming in India" (PDF). March 2019.

4."New Generation Gaming". Env Media. Retrieved 14 July 2022.

5."Ubisoft announces new studios in Mumbai and Odesa". VentureBeat. 22 March 2018. Retrieved 4 November 2021.

6. Bhowmick, Sharmila. "Taj theme & gaming team: Microsoft's new office in Noida is a story of two firsts". The Times of India. Retrieved 4 November 2021.

7."Now, a video game on 'Don 2'". CNN-News18. 8 December 2011. Retrieved 10 May 2018.

8. "INOX partners with Esports Federation of India; aims to rake in revenue of Rs 5-8 crore". Financialexpress. Retrieved 8 July 2022.

9."Master the Meta: India bans PUBG Mobile & 117 other apps - what will happen next?". pocketgamer.biz. Retrieved 8 September 2020.

10. Mehra, Ashwin (30 January 2023). "From Underground to Mainstream: The Recognition of Esports by the Indian Government » Agami Esports". Agami Esports Blog. Retrieved 5 February 2023.

11. Pocket-lint (12 April 2021). "What is PUBG Mobile and why is everyone talking about PlayerUnk". www.pocket-lint.com. Retrieved 2 November 2021.

12."কৈশোরে থাবা বসাচ্ছে ডিজিটাল-আসক্তি"। আনন্দবাজার পত্রিকা। ০৬ অগস্ট ২০১৮। সংগৃহীত ০২ জানুয়ারি ২০২৩।

13."গেমস আসক্তি থেকে মুক্তির উপায়"। সোনালী নিউজ বাংলাদেশ। ০৮ জুন ২০২১।সংগৃহীত ০২ জানুয়ারি ২০২৩।

14. “নতুন অসুক অনলাইন গেমে আসক্তি : কোন পথে শিশু-কিশোরেরা?”। দৈনিক বাংলা সংবাদপএ আপনজন পএিকা। https://www.aponzonepatrika.com/news/addiction-to-the-new-disease-online-game-in-which-way-children-teenagers/33721 . ৭ মার্চ, ২০২৩, মঙ্গলবার। সংগৃহীত ০২ জানুয়ারি ২০২৩।

Downloads

Published

30-11-2023

How to Cite

BISWAS, P. (2023). নতুন অসুক অনলাইন গেমে আসক্তি: কোন পথে শিশু-কিশোরেরা?. Journal of Cultural Research Studies, 2(2), 30–40. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/23

Issue

Section

Articles