প্রতিভা বসুর নির্বাচিত ছোটগল্পে নারী

Authors

  • Krishna Jhulki Assistant Professor, Department of Bengali, Kanchrapara College,W.B.

Keywords:

সমাজ, রাজনীতি, নারী,, প্রেম, স্বপ্ন, মূল্যবোধ

Abstract

বাংলা সাহিত্যের এক প্রথিতযশা কথা সাহিত্যিক হলেন প্রতিভা বসু। প্রথম জীবনে বিবাহের পূর্বে তিনি রানু সোম নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসুর সহধর্মিনী হবার পর তিনি প্রতিভা বসু নামে পরিচিত হন। সঙ্গীতশিল্পী রূপে প্রথম তাঁর আত্মপ্রকাশ ঘটলেও পরবর্তীকালে সাহিত্য জগতে সম্পূর্ণ রূপে আত্মনিয়োগ করেন। স্বাধীনতা আন্দোলনের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। বিখ্যাত স্বাধীনতাসংগ্রামী লীলা নাগের সংস্পর্শে এসে তাঁর রাজনৈতিকচেতনা আরো বেশি জাগ্রত হয়। তাঁর ভিন্ন স্বাদের ছোটগল্পগুলির মধ্যে এসেছে নারীর প্রেম,স্বপ্ন,স্বপ্নভঙ্গ আর নৈরাশ্য থেকে আশার আলোতে উত্তরণ। পারিবারিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে লেখিকা নারী চরিত্রগুলিকে চিত্রিত করেছেন। তাদের সুখ দুঃখ,আশা-আকাঙ্ক্ষা যেমন গল্পের পরতে পরতে ছড়িয়ে রয়েছে তেমনি তাদের উপর নেমে আসা সমাজ সংসারের অত্যাচার ও দৈহিক উৎপীড়নের এক বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে।  ধৈর্য্য, প্রেম ও সততায় নারী হয়ে উঠেছে অনন্যা। অবিভক্ত বাংলাদেশে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত নরনারী পথভ্রষ্ট হয়ে এক অজানা বিপদ সংকুল জীবনকে গ্রহণ করেছিল, দলের প্রধানের নির্দেশই ছিল সেখানে অমোঘ সত্য। কোন ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসা, পরিবার সবকিছুই ছিল তুচ্ছ। 'ঘাস মাটি,' 'স্বপ্ন ভেঙে যায়' প্রভৃতি গল্পে সেই সময়ের এক বাস্তব ছবি অঙ্কিত হয়েছে। অনেক ক্ষেত্রে নারী শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে তার প্রকৃত আশ্রয়। নৈরাশ্য থেকে এক আশার আলো তাদের সামনে প্রজ্বলিত করেছেন লেখিকা। তাঁর সমসাময়িক লেখক-লেখিকাদের থেকে স্বতন্ত্র ধারার গল্প লিখেছেন তিনি।

Downloads

Download data is not yet available.

References

১. "প্রতিভূ", গল্পসমগ্র ১, পৃষ্ঠা ১১

২. তদেব, পৃষ্ঠা ১৮

৩. তদেব, পৃষ্ঠা ১৮

৪. "ভালবাসার জন্ম", গল্পসমগ্র ১, পৃষ্ঠা ২১

৫. "নিখাদ সোনা", গল্পসমগ্র ১, পৃষ্ঠা ২০৪

৬."স্বামী স্ত্রী", গল্পসমগ্র ১, পৃষ্ঠা ১১৯

৭."সকাল বেলা", গল্পসমগ্র ২, পৃষ্ঠা ১৫

৮."ঈশ্বর ও নারী", গল্প সমগ্র,২, পৃষ্ঠা ২৯

৯. তদেব,পৃষ্ঠা ৩০

১০. "স্বপ্ন ভেঙে যায়", গল্পসমগ্র ২, পৃষ্ঠা ১৩০

১১. "ঘাস মাটি", গল্পসমগ্র ১, পৃষ্ঠা ৩৩

১২. তদেব, পৃষ্ঠা ৩৮

১৩. "স্বামী- স্ত্রী", গল্প সমগ্র ১, পৃষ্ঠা ১১৯

১৪. "মিসেস পালিতের গার্ডেন পার্টি", গল্পসমগ্র ১, পৃষ্ঠা ৫১

১৫. মুখোপাধ্যায় অরুণ,"কালের পুত্তলিকা", বাংলা ছোটগল্পের একশ' বিশ বছর (১৮৯১-২০১০),

১৬. দেজ পাবলিশিং, কলকাতা, পরিমার্জিত ও পরিবর্ধিত চতুর্থ সংস্করণ, আশ্বিন ২০১৮, পৃষ্ঠা ৩৭৩-৩৭৪

Downloads

Published

30-11-2023

How to Cite

Jhulki, K. (2023). প্রতিভা বসুর নির্বাচিত ছোটগল্পে নারী. Journal of Cultural Research Studies, 2(2), 65–74. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/26

Issue

Section

Articles