নদীয়ার লোকশিল্প

Authors

  • Sukanya Pal

Keywords:

লোকশিল্প, লোকসংস্কৃতি, ভৌগোলিক, প্রতিবিম্বরূপ, ঐতিহ্য

Abstract

লোকশিল্প  যে  কোন  দেশের  লোকসংস্কৃতির লোকসংস্কৃতির  একটি  মূল্যবান  সম্পদ।  কেননা  লোকশিল্প  কলা  যে  কোন  দেশ  ও  জাতির  পরিচয়বাহী।  বাংলার  লোকশিল্প  অতি  প্রাচীন  ঐতিহ্য  মন্ডিত।  ভারতীয়  লোকশিল্পের  ঐতিহ্যে  পশ্চিমবঙ্গ  বহু  প্রাচীন  ঐতিহ্যময়  লোকশিল্পের  ভান্ডার  রূপে  পরিচিত।  লোকশিল্প  লোকসংস্কৃতির  অন্যতম  শাখা।  লোকসংস্কৃতির  পরিধি  বিস্তৃত  ও  ব্যাপক।  লোকসংস্কৃতি  হল  ব্যক্তি  বা  গোষ্ঠীর  পরম্পরাগত  সৃষ্টি,  যার  মধ্যে  গোষ্ঠীর  আশা-আকাঙ্খা  প্রতিফলিত  হয়।  যার  মধ্যে  ঐ  গোষ্ঠীর  নিজস্ব  সংস্কৃতি,  সামাজিক  পরিচয়  ও  মূল্যবোধ  ধারাবাহিকতার  সঙ্গে  অনুভূতির  মাধ্যমে  সঞ্চারিত  হয়।  সামগ্রিকভাবে  লোকসংস্কৃতিকে  দুটি  ভাগে  ভাগ  করা  যেতে পারে –  ১) বস্তুগত  লোকসংস্কৃতি  ২) রূপায়ত লোকসংস্কৃতি।  বস্তুগত  লোকসংস্কৃতির  একটি  গুরুত্বপূর্ণ  শাখা  হল  লোকশিল্প  যেমন– মৃৎশিল্প,  শোলশিল্প,  শঙ্খশিল্প,  বাঁশের কাজ  বা  শিল্প,  দারু  তক্ষণ শিল্প, সরাপট  শিল্প  প্রভৃতি।  লোকশিল্প  প্রসঙ্গে  বাংলাদেশের  লোকসংস্কৃতিবিদ তোফায়েল  আহমেদ বলেছেন - “উন্নত  সমাজের পরিমণ্ডলে  অবস্থিত  ভৌগোলিক  অথবা  সাংস্কৃতিক  বিচ্ছিন্নতার  দরুণ  কোনো  জনগোষ্ঠী  যখন  সমসাময়িক  ও  পরিশীলিত  চিত্রকলার  ধারা   বহির্ভূত  স্বতন্ত্র  স্টাইল  বা  রীতিতে  গোষ্ঠীর  প্রয়োজন  ও  রুচিমাফিক  শিল্প  সৃষ্টি  করে  তাকে  লোকশিল্প  বলা হয়।”  সুতরাং  বলা  যেতে  পারে  যে,  একটি  নির্দিষ্ট  ভৌগোলিক  পরিমণ্ডলে  বসবাসকারী  শৈল্পিক  চেতনালব্ধ  ঐতিহ্যময় মানবগোষ্ঠী,  প্রাকৃতিক  সহজলভ্য  উপাদানের  সাহায্যে  প্রথাগতভাবে  বংশ  পরম্পরায়  লোকায়ত  সমাজভাবনার  প্রতিবিম্বরূপে  শাশ্বত  যে  শিল্পকর্ম  করে  তাই-ই  ‘লোকশিল্প’।  পশ্চিমবঙ্গের  বিভিন্ন জেলার  লোকশিল্পের  পাশাপাশি  নদীয়া  জেলার  লোকশিল্প  অতি  প্রাচীন  ঐতিহ্যমন্ডিত  লোকশিল্প  হিসাবে  পরিচিত। 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

26-09-2022

How to Cite

Pal, S. (2022). নদীয়ার লোকশিল্প. Journal of Cultural Research Studies, 1(1), 30–36. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/14

Issue

Section

Articles