ভারত-সংস্কৃতির দূত

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Authors

  • Sukumar Gantait Researcher, Calcutta University

Keywords:

নবজাগরণ, সংস্কৃতি, সভ্যতা, হিন্দু, ধর্ম, বাঙালি, ভারতীয়, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্বাধীনতা, স্বদেশী আন্দোলন

Abstract

ভাষাচার্য হিসাবে সুনীতিকুমারের ব্যাপক পরিচিতি থাকলেও তিনি মূলত ভেবেছেন মানুষের সংস্কৃতি নিয়ে। যেহেতু ভাষা ও সাহিত্যের ব্যাপক অনুশীলন তাঁকে একইসঙ্গে ভারতীয় উত্তরাধিকারের মহত্ব সম্পর্কে শ্রদ্ধাশীল করে তুলেছিল, তাই ভারতীয় সংস্কৃতিও হয়ে উঠেছে তাঁর কাছে স্বাভাবিক অনুধ্যান ও অনুসন্ধানের বিষয়। তিনি বাংলা ভাষার ভাষাতাত্বিক ব্যাবচ্ছেদের মধ্যে বাঙালি জাতির ইতিহাসকে খুঁজে পেয়েছেন। তিনি এর সাথে উপলব্ধি করেন, যে বাঙালি খাঁটি বাঙালি হতে পারেনি তারপক্ষে ভারতীয় মহাজাতির শরিক হওয়া সম্ভব নয়, একই ভাবে অন্য প্রদেশের ভারতীয়দের জন্যও একথা প্রযোজ্য। আবার যিনি ভারতীয় মহাজাতির শরিক হতে পারেননি, তাঁর পক্ষে বিশ্ব সংস্কৃতির শরিক হওয়াও প্রায় একপ্রকার অসম্ভব। ‘বসুধেব কুটুম্বকম্‌’- এর ভাবনায় তাঁর সংস্কৃতি চিন্তা চালিত; রবীন্দ্রনাথের ‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে’ ভাবনায় তিনি নিজেকে ঋদ্ধ করেছেন আজীবন। বর্তমানে আমাদের চারিপাশে সাংস্কৃতিক বিপন্নতা দেখা দিয়েছে নানা দিক থেকে, এই বিপন্নতার মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে মাথা উুঁচু করে পৌঁছে দিতে একসময় যিনি অগ্রণী মনীষীর ভূমিকা নিয়েছিলেন, তাঁর চেতনাকে আমরা কীভাবে অন্তরে গ্রহণ করতে পারি। মনেকরি, বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির এই প্রকৃত আর্দশকে উপলব্ধি করতে পারলেই আমাদের আত্মিক মুক্তি সম্ভব। আমাদের এই গবেষণাধর্মী প্রবন্ধে তাই আলোচনা করা হয়েছে।

Downloads

Download data is not yet available.

References

১. নিয়োগী, গৌতম (২০১৫), আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় : ব্যক্তি ও ব্যাক্তিত্ব, তাপস ভৌমিক (সম্পা.), কোরক : সুনীতিকুমার শতবর্ষ সংকলন, কোরক, কলকাতা, পৃঃ ৯।

২. ঘোষাল, ছন্দা (১৪২৬), কিরাত-জন-কৃতি : সুনীতিকুমারের স্বদেশ ভারনার একটি প্রকাশ, বাণীরঞ্জন দে (সম্পা.), জ্ঞানতপস্বী সুনীতিকুমার : সার্বিক অবলোকন, দীপ প্রকাশন, কলকাতা, পৃঃ ২৬।

৩. হালদার, গোপাল (প্রকাশ সাল অনুল্লিখিত), রূপনারায়ণের কূলে (দ্বিতীয় খণ্ড), পুথিপত্র, কলকাতা, পৃঃ ৩৬।

৪. চট্টোপাধ্যায়, সুনীতিকুমার (২০১৭), বিশ্বমনাঃ রবীন্দ্রনাথ, বারিদবরণ ঘোষ (সংকলন ও সম্পা.), বিগ বুকস্, কলকাতা, পৃঃ ৪১।

৫. ভট্টাচার্য, সুকুমারী (২০১৫), সুনীতিকুমার চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় মুদ্রণ, পৃঃ ১১-১২।

৬. চট্টোপাধ্যায়, সুনীতিকুমার (২০১৯), সাংস্কৃতিকী, আনন্দ, কলকাতা, পৃঃ ১০।

Downloads

Published

30-07-2025

How to Cite

Gantait, S. (2025). ভারত-সংস্কৃতির দূত: সুনীতিকুমার চট্টোপাধ্যায়. Journal of Cultural Research Studies, 4(1), 131–146. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/96

Issue

Section

Articles