বেলপুকুরের কালিকা আরাধনা

একটি লৌকিক ইতিবৃত্ত

Authors

  • Debadrita Bhattacharyay

Keywords:

কৃষ্ণানন্দ আগমবাগীশ, বিল্বপুস্করিণী, শক্তি সাধনা, গৌড়াচার্য, কালীপুজো

Abstract

নবদ্বীপের গঙ্গার দিকে থেকে যদি খানিক পূর্বদিকে যাওয়া যায়,তাহলে পাওয়া যাবে এক বর্ধিষ্ণু ব্রাহ্মণপ্রধান গ্রাম;বেলপুকুর।যার আদি নাম বিল্বপুস্করিণী।নবদ্বীপের ন'টি দ্বীপের সীমান্ত দ্বীপ হিসাবে পরিগণিত হয় এই গ্রামটি।আর পাঁচটা গ্রামের মতোই শান্ত জনজীবন,বয়ে চলা জলঙ্গীর স্রোতের সঙ্গে জুড়ে রয়েছে আনুমানিক ৪০০ বছরের ঐতিহ্য এবং নিয়মে বাঁধা প্রতি ঘরে ঘরে কালীপুজোর এক রীতি।এছাড়া  নবদ্বীপ শক্তি সাধনা ও তার সঙ্গে তন্ত্র সাধনার বৃহত্তর প্রসার কেন্দ্র হিসেবে সুপরিচিত ছিল। শুদ্ধাচার শক্তি সাধনার পথপ্রদর্শক রূপে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ ও তাঁর পিতা মহেশ্বর গৌড়াচার্য।  কৃষ্ণানন্দ আগমবাগীশ ১৭০টি তন্ত্র ও উপতন্ত্রের সার সংগ্রহ করেই রচনা করেছিলেন বৃহৎতন্ত্রসার। যেকারণে সাধারণের হৃদয় থেকে তান্ত্রিক, কাপালিকদের সম্পর্কে কয়েক শতাব্দী ধরে জমে থাকা ভীতি ও ঘৃণা দূর হতে থাকে এবং শক্তি আরাধনার প্রতি মানুষ ক্রমশ আকৃষ্ট হতে থাকে।  ক্ষুদ্র পল্লীতে একসময় বহু প্রগাঢ় পন্ডিতদের আবাসস্থান ছিল। নব্য-ন্যায়, স্মৃতি, ব্যাকরণ ইত্যাদি নানা বিষয়ে প্রচুর টোল ও চতুস্পাঠী নির্মিত হয়েছিল। সেকারণেই বলা যেতে পারে যে, নবদ্বীপ ও শান্তিপুরের পরেই এই বিল্বপুষ্করিণী শিক্ষা ও  আধ্যাত্মিকতার হৃদপিন্ড হিসেবে দিগন্ত বিস্তৃত প্রভাব পরিলক্ষিত হয়েছিল। পণ্ডিতপ্রবর শ্রীযুক্ত দেবীপ্রসন্ন স্মৃতিরত্ন ও পন্ডিত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ তর্করত্ন প্রমুখ স্বনামধন্য পন্ডিতদের নাম পাওয়া যায়।  মহাবংশে উল্লেখিত রত্নগর্ভের বংশধর পন্ডিত রামচন্দ্র ভট্টাচার্য্য নদীয়ার শাসক রুদ্র রায়ের বৃত্তিভোগী ছিলেন বলে কথিত আছে। জনশ্রুতি অনুযায়ী পন্ডিত রামচন্দ্র ভট্টাচার্য একদা এক পুকুর তীরে বিল্ববৃক্ষতলে সাধনায মগ্ন হয়েছিলেন এবং  সিদ্ধি লাভ করেছিলেন বলে এই গ্রামের নামকরণ হয়েছিল বিল্বপুষ্করিণী যার প্রচলিতে নাম বেলপুকুর।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

26-09-2022

How to Cite

Bhattacharyay, D. (2022). বেলপুকুরের কালিকা আরাধনা: একটি লৌকিক ইতিবৃত্ত. Journal of Cultural Research Studies, 1(1), 24–29. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/13

Issue

Section

Articles

Similar Articles

You may also start an advanced similarity search for this article.