সাংস্কৃতিক অস্তিত্ব সঙ্কট ও রাজবংশী সম্প্রদায়

একটি সমাজতাত্তিক বিশ্লেষণ

Authors

  • ভুপেশ রায়

Keywords:

রাজবংশী সম্প্রদায়, অস্তিত্ব সংকট, সাংস্কৃতিক সংকট, বিশ্বায়ন, সাংস্কৃতি পরিবর্তন

Abstract

সংস্কৃতি হল সমাজবদ্ধ মানুষের বিশেষ পরিচয়। সেই সুপ্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল যুগে ও সকল স্থানেই আমরা স্বতন্ত্র সংস্কৃতির সন্ধান পাইসংস্কৃতি হল মানুষের স্বকীয় বৈশিষ্ট্য যা কোনো একটি গোষ্ঠীর বা সমাজের জীবনধারার পরিচয় বাসক। স্থান,কাল পাত্র ভেদে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি পরিলক্ষিত হয়। তেমনি ভাবে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তর জাতিগোষ্ঠী "রাজবংশী" সম্প্রদায়ের মধ্যেও স্বতন্ত্র সাংস্কৃতিক নিদর্শন পরিলক্ষিত হয়। যা তাদের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে পৃথক করেছে। কিন্ত বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার অভাবনীয় উন্নতি,নগর সভ্যতার উত্থান,বিশ্বায়নের প্রভাব, বিভিন্ন সংস্কৃতির আদানপ্রদান, সংস্কৃতায়ন,সামাজিক গণমাধ্যম প্রভৃতির রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে।এর ফলে তারা তাদের ঐতিহ্যগত সংস্কৃতিক বিষয়গুলিকে ভুলে মূলধারার সংস্কৃতির বিভিন্ন রীতিনীতিকে আয়ত্ত্ব করতে শুরু করেছে, যার ফল হিসেবে এই সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির অস্তিত্ব সংকটের সম্মুখীন। আলোচ্য এই গবেষণাধর্মী প্রবন্ধটির মাধ্যমে রাজবংশী সম্প্রদায়ের সাংস্কৃতিক রীতিনীতি ও জীবনধারার কী ধরনের পরিবর্তন ঘটেছে এবং এর কারনগুলি কী কী তা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হল।

 

Downloads

Download data is not yet available.

References

1. Census of India. (1921). Census of India, 1921, Vol. 5, Part I, p. 358. Government of India.

2. Bhawal, P. (2015). Evolution of Rajbanshi society: A Historical Assessment. Journal of Humanities and Social Science, 20(1), 56–61.

3. অনিল রায়ের সাক্ষাৎকার।

4. Barman, S. (2024). Rajbongshi Society and Culture of Cooch Behar on the Path of Change: A Sociological Analysis. AGPE The Royal Gondwana Research Journal, 3(1), 40–48.

5. রায়, জ।(2016)।রাজবংশী সমাজের খাদ্য সম্ভারের বৈচিত্রতা, রাজবংশী সমাজ দর্পণ (পৃ. ৫৫-৬০),কলকাতা: দি সী বুক এজেন্সি।

6. মহাপাত্র, অ। (২০১৭)।সংস্কৃতি ও সভ্যতা,বিষয় সমাজতত্ত্ব প্রত্যয় প্রতিষ্ঠান (পৃ.৪৪৫-৪৫০),কলকাতা: সুহৃদ পাবলিকেশন।

7. সান্যাল, চ. চ।(২০১৭)।উত্তরবঙ্গের রাজবংশী (পৃ. ২৭০-২৭৫),কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড।

8. Debnath, S. (2016). The Koch-Rajbanshis from Panchanan to Greater Cooch Behar Movement (pp. 59–78). New Delhi: Aayu Publications.

9. Halder, T. K. (2014). Disarray in Koch-Rajbanshi identity and government approach: A Case Study of the Koch-Rajbanshi People. International Journal of Current Research, 6(10), 9329–9332.

10. Basu, S. (2003). Dynamics of Caste Movement: The Rajbanshis of North Bengal. New Delhi.

Downloads

Published

10-12-2024

How to Cite

রায় ভ. (2024). সাংস্কৃতিক অস্তিত্ব সঙ্কট ও রাজবংশী সম্প্রদায়: একটি সমাজতাত্তিক বিশ্লেষণ. Journal of Cultural Research Studies, 3(2), 27–34. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/73

Issue

Section

Articles