উপেন্দ্রকিশোরের টুনটুনির বই

রূপকের অন্তরালে জীবনের প্রতিচ্ছবি

Authors

  • Krishna Jhulki

Keywords:

শিশুকিশোর, রূপক, , বুদ্ধিমান, ধূর্ত, বোকা, জীবন

Abstract

'টুনটুনির বই' গ্রন্থটিতে উপকথার অন্তরালে সমাজ জীবনের ছায়াপাত ঘটেছে। ছোটশিশু অপার বিস্ময়ে বাঘ, বোকা কুমির, চালাক টুনটুনি, বিড়াল, শিয়াল পন্ডিতের, গল্প শোনে। গল্পের চরিত্রগুলি শিশুদের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে ওঠে। বনের প্রতাপশালী বাঘ সহজেই জব্দ হয় চতুর শিয়ালের কাছে আবার টুনটুনি রাজ্যের রাজাকে নাকাল করে ছাড়ে। পান্তা চোরকে শাস্তি দিতে বুড়ি চলে রাজার কাছে, শেষে রাস্তা থেকে পাওয়া গোবর, শিঙি মাছ, ক্ষুর প্রভৃতির দ্বারা নিজেই চোরকে জব্দ করে,আর চোর ধরা পড়ে। এই সকল গল্প শুনে শিশুরা আনন্দ পেলেও গল্পগুলির মধ্যে সমাজ জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সমাজ সংসারে কুমিরের মত বোকা সহজ সরল মানুষ যেমন লক্ষণীয়,তেমনি শিয়ালের মতো ধুর্ত মানুষও ভালো মানুষের মুখোশের আড়ালে অন্যজনকে ঠকিয়ে বেড়ায়। সমাজের অতি তুচ্ছ নগণ্য অবহেলিত মানুষ সাহস আর বুদ্ধির জোরে অনেক সময় আসন্ন বিপদের মোকাবিলা করতে পারে। 'টুনটুনির বই' গ্রন্থটিতে বিভিন্ন ধরনের পশু -পাখি বিষয়বস্তুতে এসেছে। তাদের সাহস,বুদ্ধি আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে অপেক্ষাকৃত বুদ্ধিমান ও শক্তিশালী জীব।ছোট শিশু এই সকল কাহিনির মধ্য দিয়ে নিজেকে ছোট থেকেই অনেক সাহসী ও শক্তিশালী রূপে কল্পনা করতে শেখে আর ভবিষ্যৎ জীবনে এই নীতিমূলক কাহিনী গুলি, তাদের চরিত্র গঠনে সাহায্য করে।

Downloads

Download data is not yet available.

References

তথ্যসূত্র

রায়চৌধুরী, উপেন্দ্রকিশোর, 'টুনটুনি আর রাজার কথা,' টুনটুনির বই, ,রাজেন্দ্র লাইব্রেরী, ১৩২, বিপ্লবী, রাসবিহারী বসু রোড ,কলিকাতা, ১৩১৭, পৃষ্ঠা- ৫

‘টুনটুনি আর বিড়ালের কথা', প্রাগুক্ত পৃষ্ঠা -১৫

‘টুনটুনি আর নাপিতের কথা', প্রাগুক্ত পৃষ্ঠা -২৩

‘নরহরি দাস', প্রাগুক্ত, পৃষ্ঠা- ২৬

‘নরহরি দাস', প্রাগুক্ত, পৃষ্ঠা- ২৭

‘বোকা কুমিরের কথা', প্রাগুক্ত, পৃষ্ঠা-২৭

‘শিয়াল পন্ডিত', প্রাগুক্ত, পৃষ্ঠা -৬২

Downloads

Published

29-03-2023

How to Cite

Jhulki , K. (2023). উপেন্দ্রকিশোরের টুনটুনির বই : রূপকের অন্তরালে জীবনের প্রতিচ্ছবি. Journal of Cultural Research Studies, 2(1), 45–51. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/34

Issue

Section

Articles