লোকায়ত দর্শন

Authors

  • Subhashree Indra

Keywords:

লোকায়ত দর্শন, চার্বাক, জড়বাদ, বস্তুবাদ

Abstract

ভারতীয় দর্শনের দুটি ধারা প্রচলিত আছে- আস্তিক দর্শন সম্প্রদায় ( যাঁরা বেদের প্রামাণ্য স্বীকার করেন ) এবং নাস্তিক দর্শন সম্প্রদায় ( যাঁরা বেদের প্রামাণ্য স্বীকার করেন না ) এই নাস্তিক সম্প্রদায়ের অন্তর্গত চার্বাক দর্শন, যা আমাদের কাছে লোকাতয় দর্শন নামের পরিচিত, সেটি হল ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে একমাত্র জড়বাদী দর্শন। উল্লেখ্য, এই প্রনন্ধটিতে লোকায়ত দর্শন হল আলোচ্য বিষয়, চার্বাক দর্শন নয়। দর্শনটি জড়বাদী এই অর্থে যে, এরা অধ্যাত্ম তত্ত্বে বিশ্বাস না করে ক্ষিতি ( মাটি ), অপ্ ( জল ), তেজ ( আগুন) এবং মরুৎ ( বায়ু ) এই চারটি জড় উপাদানই যে জগতের সকল কিছুই মূল উপাদান, তা প্রচার করে, যুক্তি দিয়ে সকল কিছুর ব্যাখ্যা করে এবং অতীন্দ্রিয় কোনো কিছুর উপর বিশ্বাস না করে পার্থিব জগতের প্রাধান্য দেয়। কিন্রু বর্তমানে এই দর্শন সম্প্রদায়টির মর্যাদা অনেকাংশে লোপ পেয়েছে। তথাকথিত বেদাশ্রয়ী দর্শন সম্প্রদায়গুলির প্রতিপত্তি বৃদ্ধিতে লোকায়ত দর্শনকে ঐতিহ্যবাহী দর্শন সম্প্রদায়গুলির মধ্যেই ধরা হয়না। কিন্তু প্রাচীন কালেও কি এই দর্শনের এরূপ মর্যাদা ছিলো? উত্তর একদমই নয়। বিভিন্ন গ্রন্থ তথা দৃষ্টান্ত সহযোগে আলোচ্য প্রবন্ধটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে, প্রাচীনকালে সুপ্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ ছিল এই লোকায়ত দর্শনটি। এবং এই দর্শনতত্ত্বটির অবহেলিতরূপের কারনস্বরূপও কিছু তথ্য এই প্রবন্ধটিতে উল্লেখ করা হয়েছে। সর্বপরি, লোকায়ত দর্শনের মতবাদ্গুলিত যুক্তিগ্রাহ্যতার অতুলনীয় নিদর্শন দিয়ে উক্ত দর্শনটির হারানো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ পেয়েছে সমগ্র প্রবন্ধটিতে।

Downloads

Download data is not yet available.

References

১. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের বস্তুবাদ প্রসঙ্গে (অনুষ্টুপ, নবীন কুন্ডু লেন, কলকাতা- ৯, জানুয়ারী ২০১৬),

পৃষ্ঠা- ৩৭

২. তদেব, পৃষ্ঠা- ৩৮

৩. তদেব, পৃষ্ঠা- ৩৯

৪. সত্যজ্যোতি চক্রবর্তী, সায়ন মাধবীয় সর্ব্বদর্শন সংগ্রহ (সাহিত্যশ্রী, ৭৩ মহাত্মা গান্ধী রোড, কলকাতা-৯,

সেপ্টেম্বর, ২০১৯), পৃষ্ঠা- ২০৪

৫. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের বস্তুবাদ প্রসঙ্গে (অনুষ্টুপ, নবীন কুন্ডু লেন, কলকাতা- ৯,

জানুয়ারী ২০১৬), পৃষ্ঠা-৪৬

৬. তদেব, পৃষ্ঠা- ৪৬

৭. তদেব, পৃষ্ঠা- ৪৭

৮. তদেব, পৃষ্ঠা- ৫১

৯. তদেব, পৃষ্ঠা- ৫২

১০. দক্ষিণারঞ্জন শাস্ত্রী, চার্বাক দর্শন (পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক, আর্য ম্যান্সন্

(নবম তল), ৬এ রাজা সুবোধ মল্লিস্কোয়ার, কলকাতা- ১৩, নভেম্বর ২০১৩), পৃষ্ঠা- ১৮৭

১১. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের বস্তুবাদ প্রসঙ্গে (অনুষ্টুপ, নবীন কুন্ডু লেন, কলকাতা- ৯, জানুয়ারী ২০১৬),

পৃষ্ঠা-৫২

Downloads

Published

30-11-2023

How to Cite

Indra, S. (2023). লোকায়ত দর্শন. Journal of Cultural Research Studies, 2(2), 23–29. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/22

Issue

Section

Articles

Similar Articles

You may also start an advanced similarity search for this article.