চৈতন্যালোকে বাংলার গৌণ ধর্মসম্প্রদায়

Authors

  • Rahul Das Department of History, Rabindra Bharati University, West Bengal, India

Keywords:

শ্রীচৈতন্যদেব, গৌড়ীয় বৈষ্ণববাদ, গৌণধর্ম, উদারভাবধারা, লোকসঙ্গীত

Abstract

বাংলার সমাজ-সংস্কৃতির ইতিহাসে মধ্যযুগ নানা অনিশ্চয়তা ও অন্ধকারাচ্ছন্ন ঘটনায় আবর্তিত। এইসময় ব্রাহ্মণ্যতন্ত্রের রক্ষণশীলতা ও মুসলিম শাসকের আগ্রাসন সাধারণের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল, থমকে গিয়েছিল তৎকালীন সমাজ, সাহিত্য ও সংস্কৃতি। এমনই এক সংকটপূর্ণ সময়ে নদীয়ার নবদ্বীপে আবির্ভূত হন যুগাবতার শ্রীচৈতন্যদেব যিনি নতুনভাবে প্রাণসঞ্চার করেছিলেন বাংলা তথা বাঙালির চেতনায়। জাত-ধর্ম-বর্ণের কঠিন শৃঙ্খলা তথা নানা সামাজিক ও ধর্মীয় বিধি-নিষেধের বেড়াজালে আবদ্ধ মানবের পরিত্রাতা হিসাবে তাঁর আত্মপ্রকাশ। একাধারে তিনি যেমন নব ভক্তি আন্দোলনের পুরোধা, অন্যদিকে তাঁর উদারনৈতিক জীবন দর্শনের দ্বারা বাংলার সংস্কৃতি হয়ে উঠেছে সমৃদ্ধ। তাঁর দর্শনে বাহ্যাড়ম্বের পরিবর্তে ভক্তিই হয়ে উঠেছে ভক্ত-ভগবানের মিলনের একমাত্র সেতুবন্ধন। তিনি সমাজের অচলায়তন ভেঙ্গে উন্মোচন করেছিলেন উদার মানব প্রেমের দ্বার। নিজে বাংলা সাহিত্য না রচনা করেও পুষ্ট করেছেন সাহিত্যের বিভিন্ন ধারাকে। বাংলা সঙ্গীত জগতে কীর্তন তথা বিভিন্ন লোকসংগীতেও চৈতন্যের ধারা বহমান; এমনকি রবীন্দ্রনাথের গানেও। পাশাপাশি, চৈতন্যোত্তরকালে তাঁর ভাবধারায় প্রভাবিত হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে জাতবৈষ্ণব, কর্তাভজা, বাউল, সাহেবধনী, খুশি বিশ্বাসী, মতুয়া প্রভৃতির মতো বহু গৌণ ধর্মসম্প্রদায়। একটি অখণ্ড আয়নায় একটি সূর্যের প্রতিচ্ছবি দেখা যায়; কিন্তু তা খন্ডিত হলে তাতে যত সংখ্যক খণ্ড তত সংখ্যকই সূর্যের প্রতিচ্ছবি দেখা যায়; এক্ষেত্রেও তাই ঘটেছে। বৈষ্ণব সম্প্রদায় বহুধাবিভক্ত হলেও তাতে শ্রীচৈতন্যের প্রভাব পূর্ণাকারে প্রকাশিত হয়েছে। আর এই গৌণধর্মসম্প্রদায়গুলির সামগ্রিক যাপনের মাধ্যমে পরিপুষ্ট হয়েছে বাংলার সংস্কৃতি।

Downloads

Download data is not yet available.

References

গুপ্ত, ক্ষেত্র (সম্পা.) (১৯৫৬): শ্রীচৈতন্য: একালের দৃষ্টিকোণ, কলকাতা: যুগ প্রকাশনী

ঘোষ, ডক্টর প্রদ্যোত (সম্পা.) (১৯৮৬): শ্রীচৈতন্য: জীবন- সাহিত্য-দর্শন, মালদহ: মালদহ জিলা শ্রীমন্মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পঞ্চশত জন্মজয়ন্তী মহোৎসব কমিটি

চক্রবর্তী, বরুণ (সম্পা.) (১৩৯৩ বঙ্গাব্দ): চৈতন্য পরিক্রমা, কলকাতা: খিদিরপুর হরিসভা

চক্রবর্তী, সুধীর (২০১৮): গভীর নির্জন পথে (নবম মুদ্রণ), কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড (প্রথম প্রকাশ ১৯৮৯)

চক্রবর্তী, সুধীর (২০০৩): বাংলার গৌণধর্ম সাহেবধনী ও বলাহাড়ি, কলকাতা: পুস্তক বিপণি

চক্রবর্তী, সুধীর (১৯৮৬): বলাহাড়ি সম্প্রদায় আর তাদের গান, কলকাতা: পুস্তক বিপণি

ঠাকুর, রবীন্দ্রনাথ (১৪১৯ বঙ্গাব্দ) গীতবিতান, কলকাতা: বিশ্বভারতী (প্রথম প্রকাশ ১৩৩৮ বঙ্গাব্দ)

দাস, অজিত (২০১৫): জাতবৈষ্ণব কথা (ধ্রুবপদ সংস্করণ), কলকাতা: ধ্রুবপদ প্রকাশনী (প্রথম প্রকাশ ১৯৬০)

দত্ত, অক্ষয়কুমার (১৮৮৮): ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, প্রথম ভাগ, (দ্বিতীয় সংস্করণ), নিউ সংস্কৃত প্রেস, কলকাতা

বিশ্বাস, বাসুদেব (২০০৯): কর্তাভজা সম্প্রদায়: বাংলার একটি গৌণধর্ম সম্প্রদায়ের সমন্বয়বাদী ঐতিহ্য, কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়

মল্লিক, কুমুদনাথ (২০২২): নদিয়া কাহিনী, কলকাতা: দীপ প্রকাশন (প্রথম প্রকাশ ১৯১০)

রায়, সুব্রত ও ব্যানার্জী, অরীন্দ্রজিৎ (সম্পা.) (২০২১): চৈতন্যচর্চা: সমন্বয় ও সমাচার, সোপান, কলকাতা

সেন, নবীনচন্দ্র (১৩৬৩ বঙ্গাব্দ) নবীনচন্দ্র রচনাবলী (দ্বিতীয় খণ্ড), কলকাতা: দত্ত চৌধুরী‌ অ্যাণ্ড সন্স

Garratt, J.H.E (2001): Bengal District Gazetteers Nadia, Kolkata: Department of Higher Education, Govt. of West Bengal (First published 1910)

Downloads

Published

31-08-2026

How to Cite

Das, R. (2026). চৈতন্যালোকে বাংলার গৌণ ধর্মসম্প্রদায়. Journal of Cultural Research Studies, 5(1), 96–109. Retrieved from https://culturalstudies.in/journal/index.php/JCRS/article/view/106

Issue

Section

Articles

Similar Articles

You may also start an advanced similarity search for this article.